কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে পলিথিনে
মোড়ানো অবস্থায় এক লাখ ২০ হাজার ইয়াবা বড়ির একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিজিবি বলছে, এগুলোর দাম তিন কোটি ৬০ লাখ
টাকা।
আজ শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিজিবি ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে প্রথম আলোকে বলেন, টেকনাফ সদর চৌকির বিজিবির জওয়ানরা প্রতিদিনের মতো টহল দিচ্ছিল। এ সময় নাফনদীর বেড়িবাঁধের ২ নম্বর স্লুইস গেইট এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো এক লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিজিবি বলছে, রাতের অন্ধকারে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে পালিয়ে যায়। কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবা বড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।

0 comments:
Post a Comment